logo
জাগপা
সকল কমিটিতে ফিরে যান
সহযোগী সংগঠন

জাগপা ছাত্রকাফেলা

১৯৪৮ সালে 'পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ' নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 'বাংলাদেশ ছাত্রলীগ' নামে রূপান্তরিত হয়।

১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে তৎকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও একাংশের নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন এবং 'ছাত্রলীগ প্রধান' নামে কার্যক্রম পরিচালনা করতে থাকেন। পরবর্তীতে ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গঠন করলে সংগঠনটির নামকরণ করা হয় 'জাগপা ছাত্রলীগ' ।

দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে 'ছাত্রলীগ' নামটির প্রতি তীব্র ঘৃণার জন্ম হয়। সাধারণ মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের নাম থেকে 'ছাত্রলীগ' শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 'জাগপা ছাত্রলীগ'-এর নতুন নামকরণ করা হয় 'জাগপা ছাত্রকাফেলা'। বর্তমানে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহযোগী সংগঠন হিসেবে দেশপ্রেমিক ছাত্রদের নিয়ে “জাগপা ছাত্রকাফেলা” কার্যক্রম পরিচালনা করছে।

সভাপতি

আব্দুর রহমান ফারুকী

সাধারণ সম্পাদক

মোহাম্মাদ লুতফর রহমান

সাংগঠনিক সম্পাদক

হোসাইন মোহাম্মদ জামাল আকন্দ